তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: মায়া

কক্সবাজার প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২১

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়ে অন্তত তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।

কুতুপালং শিবির পরিদর্শনকালে তিনি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এসময় রোহিঙ্গারা তাদের ওপর মিয়ানমার সরকারের অমানবিক আচরণের বর্ণনা দেন।

পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী মায়া আরও বলেন, ‘রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে এদেশে পালিয়ে এসেছেন। তাই তাদের সঙ্গে মানবিক আচরণ করা হবে। প্রধানমন্ত্রীও সেই  কথা বলেছেন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকার জন্য ১৫শ’ ৪০ একর জমি চিহ্নিত করা হচ্ছে। সরকার ও বিভিন্ন এনজিও রোহিঙ্গাদের সাহায্য ও সহযোগিতা দিচ্ছে। ’

ত্রাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী দেশসহ সবার সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে। আলাপ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে এ সংকটের সমাধান হবে। ’

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শফিউল আলম, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন: চেহারা ও ভাষার মিল থাকায় চট্টগ্রামে মিশে যাচ্ছে রোহিঙ্গারা

/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী