রোহিঙ্গা ইস্যুতে নোংরা রাজনীতি থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে নোংরা রাজনীতি করা থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের স্রোত আমরা ঠেকাতে পারছি না। তবে বাংলাদেশ সরকার জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে। তা সত্ত্বেও আপনারা (বিএনপি) রোহিঙ্গা ইস্যুতে রাজনীতির নোংরা খেলায় মেতে উঠছেন।’ বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে আর আপনার দলকে বলব, এই রোহিঙ্গাদের নিয়ে ইস্যু সৃষ্টি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকুন। আমি আপনাদের অনুরোধ করছি।’
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম কুসুমপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার সবদিক থেকেই প্রশংসিত। মিয়নামার থেকে রোহিঙ্গা জনস্রোত যেভাবে ধেয়ে আসছে, এটি অত্যন্ত মানবিক বিপর্যয়ের ঘটনা। নাফ নদী দিয়ে নারী ও শিশুরা পাড়ি দিচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা মিয়ানমারের জনস্রোত সামলাতে পারছি না। তবে জনস্রোতের সঙ্গে যেন মাদক, অস্ত্র ও জঙ্গি দেশে প্রবেশ না করে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। কূটনৈতিকভাবেও মিয়ানমারের সঙ্গে আমরা কথা বলছি। মিয়ানমারকে চাপ দেওয়া দেশগুলোর সঙ্গেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’
রোহিঙ্গা ইস্যুতে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলেও সরকার এই ইস্যুতে যুদ্ধ করবে না বলে জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন-
পা পিছলে পড়লেন এমপি, কপাল পুড়লো দুই স্টেশন মাস্টারের
‘অতি উৎসাহী পুলিশের কারণে যশোরে কর্মসূচি পালন করতে পারছে না বিএনপি’

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম