‘অতি উৎসাহী পুলিশের কারণে যশোরে কর্মসূচি পালন করতে পারছে না বিএনপি’

যশোর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২

যশোর বিএনপির প্রেস ব্রিফিং অতি উৎসাহী পুলিশের কারণে যশোরে বিএনপি কোনও ধরনের কর্মসূচি পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। তারা বলেন, ‘মানববন্ধনের মতো শান্তিপূর্ণ ও নিরীহ কর্মসূচি পালনেও যশোরে আমাদের বাধা দিচ্ছে পুলিশ। অথচ এ ধরনের দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে।’
বিএনপির পূর্বনির্ধারিত এক মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন জেলা বিএনপি নেতারা।
ব্রিফিংয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়াতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে কোনও কারণ ছাড়াই চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যাদের আটক করা হয়েছে তারা হচ্ছেন— জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, জেলা ছাত্রদলের দুই সহ-সভাপতি কামরুজ্জামান বাপ্পী ও আরিফ হোসেন আরিফ এবং যুবদল কর্মী রবিউল ইসলাম রবি।
এরপরও শুক্রবার সকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হলে পুলিশ তাদের আটকের ভয় দেখিয়ে সরিয়ে দেয় বলে ব্রিফিংয়ে অভিযোগ করেন বিএনপি নেতারা।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফিরোজা বুলবুল কলি।
এসব বিষয়ে জানতে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদারের মোবাইল ফোনে কল দিলেও তারা ফোন রিসিভ করেননি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ‘আমরা কাউকে কোনও কর্মসূচি পালনে বাধা দিইনি। তারা যে অভিযোগ করছেন, তা সত্য নয়।’ বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন-
রাজশাহীতে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী