পরাজিত শত্রুরাই জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা দিচ্ছে: ইকবাল সোবহান চৌধুরী

বেনাপোল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৯

পরাজিত শত্রুরাই জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা দিচ্ছে: ইকবাল সোবহান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরাই দেশে মৌলবাদ-জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শনিবার বিকালে যশোরের শার্শায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে’ ভূষিত করায় এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতির জনকের স্বপ্নকে ধারণ এবং লালন করতে হবে। কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার কর্মীরা তা বাস্তবায়ন করে যাচ্ছেন। আজ দেশের উন্নয়নের মহাসড়কে তিনিই নেতৃত্ব দিচ্ছেন’

পরাজিত শত্রুরাই জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা দিচ্ছে: ইকবাল সোবহান চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুস ছাত্তার, যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইবাদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

অনুষ্ঠানে শাবান মাহমুদ বলেন, ‘জাতির জনকের কন্যা শেখ হাসিনা স্বনির্ভরতার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তাই আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।’
আরও পড়ুন:  

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ 

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের

'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম