ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত, ‘গণপিটুনি’তে গরুচোর নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৫

ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ডাকাতদলের সর্দার রব্বানী(৩৮) নিহত হয়েছে। আলাদা ঘটনায় ত্রিশালে গণপিটুনিতে নিহত হয়েছে এক গরুচোর।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নিহতদের লাশ উদ্ধার করে  পুলিশ দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়।
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাতদলের সর্দার রব্বানীর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, নিহত গরুচোরের পরিচয় জানাতে পারেনি ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশালে বন্দুকযুদ্ধের ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করেন।  প্রেস বি্রিফিংয়ে তিনি জানান, নিহত ডাকাত সর্দার রববানী সংঘবদ্ধ দলের সদস্য। গত ২১ আগস্ট রাতে কোতোয়ালি থানার আকাশি এগ্রো ইন্ডাষ্ট্রিজে ডাকাতি ও দুই জোড়া হত্যাকাণ্ডসহ একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল রব্বানী।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম