রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৫৪

শেরপুর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার কবি ও ছড়াকারদের সংগঠন ‘কবি সংঘ’ সোমবার এর আয়োজন করে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তারা দেশটিতে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সু চি’র ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি জানান।

কবি সংঘের সভাপতি সাংবাদিক-কলামিস্ট তালাত মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান খান, কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম