নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবান প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬

বান্দরবান বান্দরবান-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হাশেম উল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশারতলীর ছনখোলা সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। তিনি গরু ব্যবসায়ী।

নাইক্ষ্যংছড়ি বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম বলেন, ‘সীমান্তের ওপারে বিস্ফোরণের কথা আমরা শুনেছি। আমাদের পক্ষে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা সতর্ক আছি।’

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল বলেন, ‘দুই দিনে আশারতলির চাকঢালা সীমান্তে এ পর্যন্ত দুইটি মাইন বিস্ফোরণ হয়েছে। তবে একটি মাইন বিস্ফোরণে কিছু না হলেও আরেকটি বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সীমান্তে একের পর এক মাইন বিস্ফোরণের ফলে এলাকাবাসী ও রোহিঙ্গা উভয়ই আতঙ্কে আছে।’

স্থানীয়রা জানান, বিকালে গরু ব্যবসায়ী হাশেম উল্লাহ ছনখোলা সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান। এ সময় মাইন বিস্ফোরণে তিনি মারা যান। এক রোহিঙ্গাও আহত হন। আহত রোহিঙ্গাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান