পাঁচ দিনেও খোঁজ মেলেনি সাদুল্যাপুরের মাদ্রাসাছাত্র রাকিবের

গাইবান্ধা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২২

গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পরও সন্ধান পাওয়া যায়নি মাদ্রাসাছাত্র বছির উদ্দিন ওরফে রাকিবের (১৫)। গত ১১ সেপ্টেম্বর উপজেলার নিজ বাড়ি থেকে বগুড়ায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে সে নিখোঁজ হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাকিব উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের রানু আকন্দের ছেলে। সে বগুড়া শহরের বুড়িগঞ্জ দিলহাম তসলিম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্র জানায়, রাকিব ঈদের ছুটিতে বগুড়ার মাদ্রাসা থেকে নিজ বাড়িতে আসে। ছুটি শেষে ১১ সেপ্টেম্বর সকালে সে মাদ্রাসায় যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় মাদ্রাসায় খোঁজ নিলে জানা যায়, রাকিব সেখানে পৌঁছায়নি। এরপর রাতেও সে আর বাড়ি ফেরেনি।

রাকিবের বাবা রানু আকন্দ বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করেও আমার ছেলের সন্ধান পাওয়া যায়নি।’

ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘রাকিব নিখোঁজের ঘটনায় সাদুল্যাপুর থানায় জিডি হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে জিডির বার্তা দেশের সব থানায় পাঠানো হয়েছে। তার খোঁজ পেতে পুলিশ কাজ করছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী