‘সৈয়দ মহসিন আলী নিজের সম্পদ মানুষের সেবায় বিলিয়ে গেছেন’

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৬



সৈয়দ মহসিন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মহান ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, ‘রাজনীতি করে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। কিন্তু তিনি (মহসিন আলী) মৃত্যুর আগে নিজের সম্পদ বিক্রি করে মানুষের সেবায় বিলিয়ে গেছেন। বিনিময়ে তিনি পেয়েছেন মানুষের শ্রদ্ধা ও ভালবাসা। এই দানবীর ব্যক্তি মরে অমর হয়ে আছেন। ’

সৈয়দ মহসিন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে  সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি সৈয়দা সায়রা মহসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।

হুইপ শাহাব উদ্দিন বলেন, ‘সৈয়দ মহসিন আলী বড় মনের এবং বড় মাপের মানুষ ছিলেন।’  

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘মহসিন আলী  ছিলেন একজন সাদা মনের মানুষ। বড় আত্মার মানুষ। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন মানুষ কম পেয়েছি।’

এদিকে রাতে জেলা শিল্পকলা একাডেমিতে মহসিন আলীর  কর্মময় জীবনের ওপর আলোকচিত্র শিল্পী রণজিত দত্ত জনির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চিফ হুইপ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান