রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গেলে গ্রেফতার: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন

‘রোহিঙ্গারা যেন তাদের ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি। যদি কোনও রোহিঙ্গা সদস্য তাদের ক্যাম্পের বাইরে চলে যায়, তবে তাদের গ্রেফতার করে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’  শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে আইজিপি একেএম শহিদুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য খাদ্য, চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করেছেন। তিনি রোহিঙ্গাদের জন্য দুই হাজার একর জমিতে অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করবেন। আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, তারা কেউ যেন কোনও রোহিঙ্গাকে তাদের বাড়িতে আশ্রয় বা ভাড়া না দেন। কোনও রোহিঙ্গা তাদের ক্যাম্পের বাইরে গেলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেওয়া হয়।’

দুর্গা পূজার অনুষ্ঠানের বিষয়ে আইজিপি আরও বলেন, ‘সারা দেশের পূজা উদযাপন কমিটির তালিকা আমাদের হাতে আছে। সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠানের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’  

শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন নদীর মোহনায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ জায়গাটি তিনটি জেলার মিলনস্থল। তদন্ত কেন্দ্রটি প্রতিষ্ঠা পাওয়ায় গাজীপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পংকজ কুমার দত্ত বলেন, ‘এ তদন্ত কেন্দ্রে একজন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শকসহ মোট ৪০ জনের জনবল থাকবে। যে কোনও প্রকার অভিযোগ ও সাধারণ ডায়েরি গ্রহণ করার ক্ষমতা থাকবে কেন্দ্রটির। তবে সেগুলো কাপাসিয়া থানায় রুজু হবে এবং তদন্তকাজ সম্পন্ন করবেন তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।

তদন্ত কেন্দ্রটি উদ্বোধনের পর গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সাংসদ ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা কামান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক