আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৯

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত ‘শুদ্ধি অভিযানে’ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে চূড়ান্ত রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।

এক বিবৃতিতে সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায় মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির এক প্রতীক্ষিত স্বীকৃতি। বিশ্বজুড়ে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচারের অন্বেষণেও এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।

তিনি আরও বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গাদের জোরালো সমর্থন দেওয়া, নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করা, রায় মানতে মিয়ানমারের জান্তার ওপর চাপ সৃষ্টি করা এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করা।

 

/এএ/
সম্পর্কিত
সরাসরি রায় দেখে চোখে জল রোহিঙ্গাদের, দুই হাত তুলে মোনাজাত
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
সর্বশেষ খবর
সরাসরি রায় দেখে চোখে জল রোহিঙ্গাদের, দুই হাত তুলে মোনাজাত
সরাসরি রায় দেখে চোখে জল রোহিঙ্গাদের, দুই হাত তুলে মোনাজাত
নেপাল গেলো বাংলাদেশের যুবারা
নেপাল গেলো বাংলাদেশের যুবারা
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা