ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

বাগেরহাট প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫

বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের নাসির উদ্দিন তালুকদারের মেয়ে নাসরিন আক্তার (২৭) এবং একই উপজেলার বলইবুনিয়া গ্রামের রুস্তুম শেখের ছেলে মনির শেখ (৪২)।

আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ আহত ব্যক্তির মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানার (৩৫)। এদের সবার বাড়ি মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, ঢাকা থেকে বাগেরহাটগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফলতিতা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে সাত জনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম