‘জাতীয় ঐক্য তাদের সঙ্গে হয় যাদের মধ্যে মানবিক গুণাবলী থাকে’

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৩

কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘জাতীয় ঐক্য তাদের সঙ্গে হয়, যাদের মধ্যে মানবিক গুণাবলী থাকে। আজ বিএনপি মানবতার কথা বলছে। ৯৩ দিন গণতান্ত্রিক আন্দোলনের নামে তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তখন মানবতা কোথায় ছিল?’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের কুলখানিতে যোগ দিতে এসে তিনি একথা বলেন। বিএনপির অভিযোগ, ‘রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে সরকার জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিয়ে একাই সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি, কোনও সংগঠনকে রোহিঙ্গা ক্যাম্পে যেতে দিচ্ছে না।’ এই অভিযোগের প্রেক্ষিতে তিনি উপরের কথাগুলো বলেন।

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে মন্তব্য করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ক্ষমতায় থাকাকালে বিএনপি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেনি। কিন্তু আজ তারা এ সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করছে। এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কি লিখলেন না লিখলেন, এটা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কিছুই যায় আসে না। এসব নিয়ে কেউ মাথা ঘামায় না।’

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম