কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫২

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে কুষ্টিয়ায় তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে  অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (১৭সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জেলার সব রুটে একযোগে এ ধর্মঘট শুরু হয়। জেলার পরিহবন মালিক সংগঠনগুলোও এ ধর্মঘটে সমর্থন জানিয়েছেন। ফলে কুষ্টিয়া থেকে কোনও রুটে বাস ও ট্রাক ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাসের চালক সোহেল রানা (৩২), সুপারভাইজার ঠান্টু (৩৬) ও হেলপার সাগরকে (২২) আটক করে। শনিবার সকালে কুষ্টিয়ার র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দেয় পরিহন সংগঠনগুলো।

আরও পড়ুন:
‘অযোগ্য’ নওয়াজের শূন্যস্থান পূরণে চলছে ভোটগ্রহণ
রাখাইনে প্রবেশাধিকার চায় কানাডা
পদ্মায় নয়, সাগরে মিলছে ইলিশ

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম