গাজীপুরে হত্যা মামলায় ১৪ আসামির ১০ বছর করে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪

আদালত

গাজীপুরে কাপাসিয়া উপজেলার আক্তার হোসেন নামে একজনকে হত্যা অভিযোগে দায়ের করা মামলায় ১৪ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (পিপি) মকবুল হেসেন কাজল এ তথ্য নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলো- কাপাসিয়ার খিরাটি গ্রামের ইসমাইল, লেহাজ উদ্দিন, আকরাম হোসেন, রফিকুল ইসলাম, রুবেল, কাজিম উদ্দিন, আবুল কালাম, তানজিল, ঘাগটিয়া গ্রামের উকিল মিয়া, মোফাজ্জল হোসেন, আক্তার মিয়া, নুরুজ্জামান, সনমানিয়া গ্রামের আবদুল মোতালিব ও সিংগুয়া গ্রামের সুরুজ মিয়া।

পিপি মকবুল হেসেন কাজল জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল, রুবেল, তানজিল ও সুরুজ মিয়া উপস্থিত ছিল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি সনমানিয়া গ্রামের মানিক মিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রায়ে একই মামলার অন্য দুই ধারায় আসামিদের দেড় বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, পূর্ব-শত্রুতার জের ধরে কাপাসিয়ার খিরাটি গ্রামের আক্তার হোসেনের কাছে আসামিরা ভিসিপি কেনার জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর সকালে আক্তার হোসেনকে আসামিরা প্রথমে পিটিয়ে ও পরে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম