হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১২

হিলি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৪

হিলিতে বিশেষ অভিযানে আটক চার মাদক ব্যবসায়ী

দিনাজপুরের হিলিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর সার্কেলের নেতৃত্বে থানার ওয়ারেন্টভুক্ত, চোরাচালান ও মাদক মামলার পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান অপারেশন ব্লক-রেইড চালানো হয়। অভিযানে আট বোতল ফেনসিডিল, ১৬ পিস ইয়াবা, একশ’ গ্রাম গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আট আসামিকে আটক করা হয়েছে।’ আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম