এইচআইভি পজিটিভ আরও দুই রোহিঙ্গা নারী চমেকে

চট্টগ্রাম ব্যুরো
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল (ফাইল ছবি)

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে শনাক্ত হওয়া এইচআইভি পজিটিভ দুই রোহিঙ্গা নারীকে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন এ কথা জানিয়েছেন। 

প্রসঙ্গত, চলতি মাসে আরও এক রোহিঙ্গা নারীর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই রোহিঙ্গা নারী মিয়ানমারের মংডু অঞ্চলের বাসিন্দা।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচআইভি পজিটিভ দুই রোহিঙ্গা নারীকে রবিবার সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। কুতুপালং ক্যাম্পে অবস্থিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে এইচআইভি শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে পাঠানো হয়েছে।’

এইডস আক্রান্ত দুই নারীকে হাসপাতালের মেডিসিন বিভাগে (১৬ নম্বর ওয়ার্ড) চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে চলতি মাসে এইডস আক্রান্ত আরও এক রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। পরে তাকে  হাসপাতাল থেকে  এনজিও সংস্থা ‘আশার আলো সোসাইটি’ তাদের তত্ত্বাবধানে নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ:
কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ রোহিঙ্গা শনাক্ত

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম