কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ রোহিঙ্গা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৪

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ এক রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এই তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে একজন এইচআইভি পজেটিভ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। চার জন হাম রোগী ও ১৬ জন পোলিও রোগী পাওয়া গেছে। তারা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছে।’

এই সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪০ হাজার পোলিও ভ্যাকসিন, ৩৮ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা ধরনের নির্যাতন চলছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে এসেছেন হাজার হাজার রোহিঙ্গা।

আরও পড়ুন- রোহিঙ্গাদের এক স্থানে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে