রোহিঙ্গা ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার: বিজিবি ডিজি

কক্সবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০০

 

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। আান্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় মিয়ানমার এই প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, ‘আগামী নভেম্বরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক হতে পারে। উক্ত বৈঠক ফলপ্রসু হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার রইক্ষ্যং পুটিঁবনিয়া অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির এই প্রধান।

তিনি আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু তা মোকাবিলায় বিজিবির সক্ষমতা রয়েছে। মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করেছে, একটা দেশ এটা করতে পারেনা। আমরা এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ধৈর্য্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তাদের উম্মাদনায় বিজিবি সাড়া দিলে রোহিঙ্গারা চরম মানবিক সংকটে পড়ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিজিবি মিয়ানমার হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাবার পরিবেশনসহ মানবিক সাহায্য দিয়ে আসছে।’

বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সেজন্য তৎপর রয়েছে বিজিবি। সময় হলে সব রোহিঙ্গাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মানবিক কাজের জন্য বিজিবির অতিরিক্ত সদস্য বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মিলে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের পানীয় সংকট নিরসনে বিজিবি কাজ শুরু করবে। বর্তমানে রোহিঙ্গা অনুপ্রবেশের হার কিছুটা কমেছে সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিও শান্ত হয়ে আসছে।’

এসময় কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান, রামুর রিজিওনাল কমান্ডার কর্নেল রাকিবুল ইসলাম ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলামসহ বিভিন্ন দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম