নড়াইলে জেলা জামায়াতের আমিরসহ দুই নেতা কারাগারে

নড়াইল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৯

কারাগারে নেওয়া হচ্ছে জামায়াতের আমির মির্জা আশেক এলাহী ও পৌর জামায়াতের সাবেক আমির নবীর হোসাইনকে

নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় নড়াইল জেলা জামায়াতের আমির মির্জা আশেক এলাহী (৬৮) ও নড়াইল পৌর জামায়াতের সাবেক আমির নবীর হোসাইনকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২০১২ সালের ৫ নভেম্বর বিকালে শহরের পুরাতন বাস টার্মিনালে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল বের করেন মির্জা আশেক এলাহী ও নবীর হোসাইনসহ জামায়াত নেতারা। এসময় পুলিশ বাঁধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এছাড়া ২০১৩ সালের ডিসেম্বরে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের