হিলিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী ও দেবর আটক

হিলি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৭

দিনাজপুর দিনাজপুরের হিলিতে স্বামীর নির্যাতনে শাহানাজ বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী খোরশেদ আলম (৪৫) ও দেবর মুক্তার হোসেনকে (৩৬)আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ক্যাম্পপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহানাজ বেগম ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। আটক খোরশেদ আলম একই এলাকার মৃত জবারুল হকের ছেলে। তিনি হিলির দক্ষিণ বাসুদেবপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহত শাহানাজ বেগমের ভাই নাজমুল হক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই খোরশেদ আলম নানা কারণে শাহানাজ বেগমকে শারীরিক নির্যাতন চালাতো। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার হয়েছে। তিন দিন আগেও খোরশেদ মারধর করলে শাহানাজ তার বাবার বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার বিকেলে খোরশেদ শ্বশুরবাড়ি থেকে শাহানাজকে বাড়িতে নিয়ে যান এবং দরজা বন্ধ করে মারধর করেন। একপর্যায়ে সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ্ হয়ে পড়লে প্রতিবেশীরা শাহানাজ বেগমকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আটক খোরশেদ আলম জানান, আমাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়। ঘটনার দিনও ঝগড়ার এক পর্যায়ে আমি তাকে মারধর করি। 

এদিকে শাহানাজ বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোরশেদ আলম ও তার ভাই মুক্তার হোসেনকে আটকে রাখে। পরে তাদের রাত ১০টার দিকে পুলিশের হাতে তুলে দেয়। খোরশেদের ফাঁসির দাবিতে রাতে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও বের করে।

হাকিমপুর থানার এসআই মো. রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এ ঘটনায় প্রধান অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করা হয়েছে। তার ছোট ভাই মুক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম