বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় প্রেমিকার অনশন

জয়পুরহাট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৮

জয়পুরহাট বিয়ের দাবিতে জয়পুরহাটের সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায় প্রেমিক রুহুল আমিনের বাসায় অনশন শুরু করেছেন রাবেয়া খাতুন (২২) নামের এক প্রেমিকা। বিজিবি সদস্য রুহুল আমিন ওই এলাকার  বাদেশ আলীর ছেলে   এবং রাবেয়া খাতুন একই এলাকার মোজাফ্ফর আলীর মেয়ে ও ঢাকার একটি হাসপাতালের স্টাফ নার্স। বৃহস্পতিবার সকাল থেকে এ অনশন শুরু করেন রাবেয়া খাতুন।

রাবেয়া খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একই পাড়ায় বসবাস করার সুবাদে প্রায় সাত বছর আগে রুহুল আমীনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রুহুল আমিন বিজিবিতে এবং আমি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চাকরিতে যোগদান করি। দুজন দুই স্থানে থাকলেও আমাদের মধ্যে যোগাযোগ ছিল।  কিন্তু হঠাৎ রুহুল আমিন অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে। পরে আমি খবর পেয়ে বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনশন শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের দাবির কথা শুনে রুহুল আমিনের উপস্থিতিতেই তার অভিভাকরা আমাকে মারপিটের পর বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। যদি রুহুল আমিন আমাকে বিয়ে না করে, তাহলে আত্মহত্যা করা  ছাড়া আমার কোনও পথ নেই।’

এ বিষয়ে রুহুল আমিন মোবাইলফোনে জানান, এটি একটি পারিবারিক সমস্যা। দুপক্ষ বসে সমঝোতা করা হবে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায় বিয়ের দাবিতে এক নারীর অনশনের বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
মানুষকে অসামাজিক করছে সামাজিক যোগাযোগ মাধ্যম
সুনির্দিষ্ট প্রস্তাব কিংবা সিদ্ধান্ত ছাড়াই নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা বৈঠক সমাপ্ত
মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম