ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ২২:১৬আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২২:১৮

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফুর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ সময় দুই পথচারী আহত হয়েছেন।

রবিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ভৈরব থানার কনস্টেবল আরিফুর রহমান রাতে টোলপ্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ৯টার দিকে টোলপ্রাজার কাছে ওভারব্রিজের নিচে এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়লে ওই কনস্টেবল এগিয়ে যান। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান  চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের