সরকারি আজিজুল হক কলেজে নির্বিচারে গাছ কর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ

বগুড়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৭:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:০৯

সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নানা অজুহাতে কাটা হচ্ছে মূল্যবান ও বহু পুরনো গাছপালা। গত দুই বছরে অন্তত ৮৩টি গাছ কেটে ফেলা হয়েছে। এভাবে গাছ কাটায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দুপুরে অধ্যক্ষ অধ্যাপক সামস-উল-আলম জয় বাসভবন সংলগ্ন বেগম রোকেয়া ছাত্রী হোস্টেলের ভেতরের চারটি মূল্যবান গাছ কেটে বিক্রি করা হয়েছে। এতে শিক্ষার্থী এবং এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে গাছ কাটায় জড়িত পিয়ন কাম ইলেকট্রিশিয়ান রতনকে শোকজ এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, অধ্যক্ষ স্বাক্ষরিত একটি জিডিও সদর থানায় পাঠানো হয়। ওসি এমদাদ হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

হোস্টেলের ভেতর থেকে কাটা গাছ কলেজের শিক্ষার্থীরা জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে পূজার ছুটির মধ্যে বেগম রোকেয়া ছাত্রী হোস্টেলের ভেতর থেকে ৩-৪ জন শ্রমিক করাত দিয়ে চারটি মূল্যবান সেগুন, ছাতিয়ান ও জাম গাছ কেটে ভ্যানে করে নিয়ে যান। এদের মধ্যে সাজু শেখ নামে এক শ্রমিক জানান, কলেজ প্রশাসনের নির্দেশে দিন ৫০০ টাকা করে মজুরিতে তারা গাছগুলো কেটেছেন। গাছগুলো কেটে কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে কেউ মুখ খোলেননি। এ নিয়ে তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে হোস্টেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল সরকার জানান, দুর্বল গাছগুলো হোস্টেলের করবী ভবনের টিনের চালের ওপর হেলে পড়ে। ছাত্রীরা গাছগুলো কাটতে আবেদনও করেছিলেন। সম্প্রতি শিক্ষা প্রকৌশল বিভাগের লোকজন ভবন রক্ষায় ডালপালা ছেটে দেওয়ার পরামর্শ দেন। হোস্টেলের পিয়ন কাম ইলেকট্রিশিয়ান রতন ডাল না ছেঁটে গাছগুলো কেটে ফেলে। তিনি দাবি করেন, কেটে ফেলা গাছগুলো ছোট ও তেমন মূল্যবান নয়। তারপরও অধ্যক্ষ পিয়ন রতনকে শোকজ করেছেন।

এছাড়া, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আনোয়ারুল হককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। অন্য দুই সদস্য হলেন, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম ও হিসাববিজ্ঞান বিভাগের জহুরুল ইসলাম। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কলেজের শিক্ষার্থীরা জানান, ২০১৫ সালের ৪ এপ্রিল প্রচণ্ড ঝড় হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে কলেজ প্রশাসন টেন্ডার, বন এবং পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই ৭৪টি মূল্যবান গাছ কেটে ফেলে। চলতি বছরের ২০ আগস্ট ক্যাম্পাস থেকে দুটি বেলজিয়ামসহ ৫টি মূল্যবান গাছ কাটা হয়। শিক্ষার্থীরা নির্বিচারে গাছ কাটার জন্য অধ্যক্ষ সামস-উল-আলমকে দায়ী করছেন।

সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন বলেন,‘অধ্যক্ষের নির্দেশ ছাড়া কোনও কর্মচারীর পক্ষে গাছ কাটা সম্ভব নয়। এর সঙ্গে অবশ্যই অধ্যক্ষ এবং তার অনুসারী শিক্ষক-কর্মচারীরা জড়িত।কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, ‘ক্যাম্পাসে গাছ উজাড়ের ঘটনা সবারই জানেন। এত গাছ কাটা হলেও অধ্যক্ষ আইনগত কোনও ব্যবস্থা নেননি। জড়িতদের শাস্তি দেননি।’

এ বিষয়ে মঙ্গলবার বিকালে অধ্যক্ষ অধ্যাপক সামস্-উল-আলম জয় তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে তার কিছু জানা নেই। থানায় জিডি ও তদন্ত কমিটি হয়েছে। অভিযুক্ত পিয়ন রতনকে শোকজ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম