ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা অমান্য করায় কুষ্টিয়ায় চার জেলের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ০৩:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৪:০৬

আগুনে পোড়ানো হচ্ছে অভিযানে জব্দ করা কারেন্ট জাল কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) উপজেলার বার মাইল এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই চার জেলেকে আটক করা হয়। এসময় কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ এ তথ্য জানিয়েছেন।
আটক ও জরিমানার মুখে পড়া জেলেরা হলেন— বিশু খাঁ (৫৫), জালাল খাঁ (৪২), সোলেয়মান হোসেন (৬৫) ও আলতাফ হোসেন (২৫)। তারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের বাসিন্দা। অভিযানে তাদের আটকের পাশাপাশি পাঁচশ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সেগুলো আগুনে পোড়ানো হয়। এছাড়া, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।
ইউএনও সোহেল মারুফ বলেন, ‘বার মাইল এলাকায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’ ২২ অক্টোবর পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন-
১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়েছে চট্টগ্রাম মৎস্য অফিস
মুন্সীগঞ্জের জেলেদের জন্য নেই চালের বরাদ্ধ, বিকল্প কর্মসংস্থানও নেই

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম