ডুয়েটে ২২ অক্টোবর থেকে ভর্তি শুরু

গাজীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১০:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১০:২৮

ডুয়েট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বি.আর্ক প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ অক্টোবর সকাল আটটা থেকে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গাজীপুরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের ৩১১ নম্বর সেমিনার কক্ষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ৪০০৪ নম্বর স্টুডিওতে আর্কিটেকচার বিভাগের নির্বাচিত প্রার্থীদের সনদপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে।

একই প্রক্রিয়ায় আগামী ২৩ অক্টোবর ৩১১ নম্বর কক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২৪ অক্টোবর ৩১১ নম্বর কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৩০০৫ নম্বর কক্ষে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

বিভাগ, ২৫ অক্টোবর ৩১১ নম্বর কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হবে।

এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ওই বিভাগের বিভাগীয় প্রধানের অফিস ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ৩১১ নম্বর কক্ষে আগামী ২৬ অক্টোবর ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া সমাপ্ত করতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

কমিটির সভাপতি নির্দেশ দিয়েছেন।

ডুয়েটর পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার জিয়াউল হক জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামে ভর্তির জন্য সব নম্বরপত্র ও সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি

আনতে হবে। এ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.duet.ac.bd) নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের