কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ছয় জন জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলার বারো মাইল এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি মা ইলিশ, ১২০০ মিটার জাল ও দু’টি ট্রলার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শরিফুল ইসলাম (৩০), হিমেল (২২), আজিজুল হক (১৮), এসকেন্দার আলী (৫৫), জামাল উদ্দীন (৩৫) ও জহুরুল ইসলাম (৩৮)। এদের সবার বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ জানান, আটক জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, জব্দ করা মাছ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। এছাড়া, ট্রলার বাজেয়াপ্ত ও জব্দ করা ১২০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন:








