কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ১৩:৪০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৫

বাংলাদেশ ভারত সীমান্ত (ফাইল ছবি)



কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) সকালে দৌলতপুরের স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বুলবুল উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৮ অক্টোবর) রাতে বুলবুলসহ সাত-আট জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে বুলবুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে দৌলতপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখণ্ডের দুইশ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। চোরাই মালামাল আনার সময় এই ঘটনা ঘটে বলে জেনেছি।’
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘গুলিবিদ্ধ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন-
বান্দরবানে লাইসেন্স করতে চাল ব্যবসায়ীদের তাগাদা
সাগরে লঘুচাপ, মংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ
আট দিনে হাজার কেজি ইলিশ জব্দ, জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম