পাবনায় জামায়াত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

পাবনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:৫৫আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:২২

আদালতে মাওলানা আব্দুস সুবহান

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনায় একটি হামলা-ভাঙচুরের মামলায় মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আসামি পক্ষের প্রধান আইনজীবী সুলতান মাহমুদ খান এহিয়া জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে বেলা সাড়ে ১২টার দিকে মাওলানা সুবহানকে পাবনার আমলী আদালত-১ এ হাজির করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চার জনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ ডিসেম্বর পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এসময় মাওলানা আব্দুস সুবহান কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এরআগে গত ১১ এপ্রিল প্রথমবারের মতো ও ২১ জুন দ্বিতীয়বারের মতো এই মামলায় মাওলানা সুবহানের পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামিসহ ৩১ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২ এপ্রিল পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: গ্রুপ স্টাডি করতে গিয়ে জেএমবিতে জড়িয়ে পড়ে প্রকৌশলী অলি

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম