সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৮:৫৫আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

নারায়ণগঞ্জ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্যানটাকি গার্মেন্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে  সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন।

শ্রমিক বিক্ষোভের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে গিয়ে কাজে যোগ দেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত ক্যানটাকি গার্মেন্টে অন্তত আড়াই হাজার শ্রমিক কাজ করে। তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ বেতন বকেয়া থাকার পরও গার্মেন্ট কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় জানিয়ে দেয় এ মাসের বেতন আগামী মাসের ১৯ তারিখের আগে পরিশোধ  করা হবে।  এ কথা শুনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে  মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে  গার্মেন্টের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।  

ক্যানটাকি গার্মেন্টের মেশিন অপারেটর আঞ্জুমান বেগম, তানিয়া আক্তার ও সামসুন নাহার বলেন, তিন মাস ধরে কাজ করেছি কিন্তু বেতন পাচ্ছি না। উল্টো চলতি মাসের বেতন আগামী মাসের ১৯ তারিখে পরিশোধ করা হবে বলে ঘোষণা দেয়।  আমরা ছেলেমেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। এই তিন মাস ধরে আমাদের ঘর ভাড়া বাকি। দোকানেও অনেক টাকা বাকি পড়েছে। এ মাসেও যদি আমরা বেতন না পাই তাহলে কী খেয়ে বাঁচবো।

ক্যানটাকি গার্মেন্টের অ্যাডমিন ম্যানেজার ফিরোজ আলম বলেন, আমাদের কোনও বেতন বকেয়া নেই। ব্যাংকিং সমস্যার কারণে ১৯ তারিখের আগে বেতন পরিশোধ করা সম্ভব না বলে এমডি স্যার সোমবার সন্ধ্যায় শ্রমিকদের বুঝিয়ে বলেছেন। শ্রমিকরা এটা মেনেও নিয়েছেন। কিন্তু কিছু শ্রমিক অন্যদের ভুল বুঝিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছে। তবে পরে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জাব্বার বলেন,  বেতন পরিশোধের আশ্বাসের পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কাজে যোগ দিয়েছেন।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী