মুলাদীতে ইলিশ শিকার বন্ধের অভিযানে হামলার ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০৩:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৪:৩৬

বরিশাল বরিশালের মুলাদী উপজেলায় জয়ন্ত নদীতে ইলিশ রক্ষার অভিযানে মঙ্গলবার (১০ অক্টোবর) সংঘটিত হামলার ঘটনায় বুধবার (১১ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে। ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে এই মামলার আসামি করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকালে মুলাদী উপজেলা মৎস্য অফিসার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে মুলাদী থানায় মামলাটি দায়ের করেন।’ মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন চর-ভেদুরিয়া গ্রামের সালাম মুন্সী, তার ছেলে রাজিব মুন্সী, জহির মুন্সী প্রমুখ। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি মতিউর রহমান।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে মৎস অধিদফতর। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টায় চাটগাঁও উপজেলা মৎস্য অফিসার এস এম জামান মুলাদী থানার পুলিশ নিয়ে জয়ন্তী নদীতে অভিযান চালান। জেলেদের ইলিশ মাছ ধরতে দেখে তাদের ধাওয়া করেন। এসময় জেলেরা দ্রুত ট্রলার চালিয়ে তীরে উঠে গ্রামবাসী ও জেলেরা জোটবদ্ধ হয়ে পুলিশের ট্রলারে ইট-পাটকেল নিক্ষেপ করে
এ ঘটনায় মৎস্য অফিসার এস এম জামান ও দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আঘাত পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ওই সময় জানিয়েছিলেন, এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছিলেন।
আরও পড়ুন-
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে ১০ দিনে তিনশ জেলের কারাদণ্ড

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম