ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে ১০ দিনে তিনশ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০১:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০১:৫৪

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে গত ১০ দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় তিনশ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস্য অধিদফতের নেতৃত্বে মোট ৯২৪টি অভিযান চালানো হয়।

এসময় ৪৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

গত দশ দিনের অভিযানে মোট ছয় লাখ ১২ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও চার হাজার ৫৪ কেজি ইলিশ ও ১৯ লাখ ৬১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।  

বেশ কিছু মাছ ধরা নৌকা ও ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।

উল্লেখ্য, ইলিশের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে