পাটগ্রামে ট্রেনে মাথা দিয়ে দলিল লেখকের ‘আত্মহত্যা’

লালমনিরহাট প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০৪:১৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৪:৫৩

ট্রেনে কাটা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলওয়ে স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনের নিচে মাথা দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটেছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোকছেদ আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সাদেক আলী (৫২)। তিনি পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য ফজলে করিমের ছেলে। তিনি পাটগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সাদেক আলী বুধবার বিকালে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখা ছেড়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে যান। এসময় করতোয়া এক্সপ্রেস স্টেশন পার হওয়ার সময় সাদেক আলি এগিয়ে গিয়ে ট্রেনের নিচে মাথা দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জমি-জমা ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ঘটনার পর পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সাদেক আলীর আত্মহত্যার কারণ তিনি জানেন না। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি কারণ জানার চেষ্টা করছেন।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাদেক আলী ট্রেন আসার কিছুক্ষণ আগের খোঁজখবর নেন। পরে তিনি স্টেশনের পূর্ব দিকে তিন-চারশ গজ দূরে গিয়ে করতোয়া এক্সপ্রেসের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।’ বিষয়টি পাটগ্রাম থানা পুলিশ ও লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়েছে হত্যা মামলার আসামি
হিলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার, প্রণোদনা পাবেন একশ কৃষক

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম