সাত ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে দু’দফায় বিদ্যুৎ বিভ্রাট

চট্টগ্রাম ব্যুরো
১২ অক্টোবর ২০১৭, ০৭:১৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৭:৪২

চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গোলযোগের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে প্রথম দফায় বিভ্রাটের পর সন্ধ্যায় দ্বিতীয় দফায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে চট্টগ্রামসহ আশপাশের জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। পিডিবি’র সিনিয়র সহাকারী পরিচালক (চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিডিবি সূত্রে জানা গেছে, দুই দফায় আড়াই ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর মধ্যে প্রথম দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল দুপুর পৌনে ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত। আর বিকালে ব্রেকার নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে প্রথম দফায় বিদ্যুৎ বিভ্রাট হলেও তাতে খুব বেশি ঝামেলা হয়নি। তবে সন্ধ্যায় দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিলে পুরো চট্টগ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। নগরীর অধিকাংশ বাসাবাড়ি এসময় অন্ধকারে নিমজ্জিত হয়।
পিডিবি’র সিনিয়র সহাকারী পরিচালক (চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে হাটহাজারী সাব-স্টেশনের ব্রেকার নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুরে হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।’ সন্ধ্যা সাড়ে ৭টার পর ফের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
কলেরার টিকা পেলো দুই লাখেরও বেশি রোহিঙ্গা

হিলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার, প্রণোদনা পাবেন একশ কৃষক
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে ১০ দিনে তিনশ জেলের কারাদণ্ড

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি