কলেরার টিকা পেলো দুই লাখেরও বেশি রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০১:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০১:৩৩

রোহিঙ্গাদের কলেরার টিকা খাওয়ানো হচ্ছে (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে দুই লাখ ১৭ হাজার তিনশ’ ৫০ জনকে কলেরার টিকা সরবরাহ করা হয়েছে। গত দুই দিনব্যাপী এ টিকাদান কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষনা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

আইসিডিডিআরবি-এর সমন্বয়কারী মো. বদরুল আহসান প্রধান বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে ৯ লাখ মানুষকে কলেরা রোগের টিকা খাওয়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত ১০ অক্টোবর এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এই কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করছে আইসিডিডিআরবি। টিকাগুলো সরবরাহ করছে এ প্রতিষ্ঠানটি। মঙ্গল ও বুধবার এ দুই দিনে দুই লাখ ১৭ হাজার ৩৫০টি কলেরা রোগের টিকা সরবরাহ করা হয়েছে।’

উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের কলেরায় আক্রান্তের কথা উল্লেখ করে আইসিডিডিআরবি-এর কনসালটেন্ট তাজুল ইসলাম বলেন, ‘গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে ৭৬২ জন রোহিঙ্গা কলেরায় আক্রান্ত হয়। এর মধ্যে ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এজন্য এই টিকা রোহিঙ্গাদের জন্য জরুরি।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে প্রথম দফায় ছয় লাখ ৫০ হাজার এবং দ্বিতীয় দফায় দুই লাখ ৫০ হাজার রোহিঙ্গার মধ্যে কলেরার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রথম দফা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা আছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের