পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইসহ ১৪ জনকে দণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২০:১৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২৩:৩৪

আদালত

নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ভাইসহ পটুয়াখালী জেলা বিএনপির ১৪ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমীন এ দণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সৈয়দ মোহসিন ও বিবাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান টোটন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান কাজীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও জেলা বিএনপির সদস্য বাবুল চৌধুরী এবং তার সহযোগীরা। এ ঘটনায় ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি বাবুল চৌধুরী এবং আলতাফ হোসেন চৌধুরীর এপিএস মনির খন্দকারসহ ১৭ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। মির্জাগঞ্জ থানায় মোকলেছুর রহমান কাজীর ছেলে লাভলু কাজী এ মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, ২০০৭ সালের ৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহাবুবুল আলম ঘটনার তদন্ত শেষে ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এপিপি সৈয়দ মোহসিন জানান, দীর্ঘ শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) দুপুরে বিচারক ১৭ আসামির মধ্যে সেলিম খান, শাহ নেওয়াজ ও রাসেল খানকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। বাকি আসামিদের মধ্যে বিচারক পলাশ হাওলাদার ও লাভলু জোমাদ্দারকে দুই বছরের কারাদণ্ড দেন। এছাড়া মনির খন্দকার, বাবুল চৌধুরী, জুয়েল খান, দেলোয়ার খান, হাবিব হাওলাদার, জব্বার হাওলাদার, লিটন ওরফে লিটু, মিজানুর রহমান ব্যাপারী ও মিলন ব্যাপারীকে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এসময় আদালতে বাবুল চৌধুরী, মনির খন্দকারসহ ছয় আসামি উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান টোটন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আমার মক্কেলদের সাজা দেওয়া হয়েছে। উচ্চ আদালতে আপিল করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম