'মানুষের পাশে থাকায় খালেদার নামে গ্রেফতারি পরোয়ানা'

যশোর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২৩:১৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২৩:৫১

যশোরে শামসুজ্জামান দুদু (ছবি- প্রতিনিধি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে ব্যাংক ডাকাতি বা শেয়ার বাজারে লুটপাট হয়নি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়নি। আমাদের চেয়ারপারসন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাই প্রতিশোধ হিসেবে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত দলের সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আফসার আহম্মদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে আসবেন। সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন প্রার্থী খুঁজে পাবেন না।’

দুদু বলেন, ‘প্রধান বিচারপতি আওয়ামী লীগের লোক। সত্য বলায় তাকেও দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা বিএনপি সমর্থন করে না। সরকার এ পদক্ষেপ থেকে ফিরে না এলে দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার কারাগার থেকে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীদের অপ্রতিরোধ্য আন্দোলন করতে হবে। তা না হলে বিচার বিভাগকে গলা চেপে ফের ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠবে।’ তিনি সকল অন্যায় অত্যাচারের জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় সদস্য টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম মারুফ, যশোর সদর উপজেলার বিএনপির সভাপতি নুর উন নবী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম