শিবির নেতা-কর্মীদের সন্ধানে বরিশালে পুলিশের অভিযান

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২২:১০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ০০:১৪

 বরিশাল

শিবির নেতা-কর্মীদের সন্ধানে বৃহস্পতিবার দুপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ফিশারি রোডে শরীফ ম্যানসন-১ ও শরীফ ম্যানসন-২ নামের দুটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি তদন্ত এ আর মুকুল।

তিনি জানান, অভিযানে শরীফ ম্যানসন-১ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ইসলামী ছাত্র শিবিরের চাঁদা তোলার রশিদ, ল্যাপটপ, বইসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রী নাসিমা শরীফ ও ওই কক্ষের অপর এক বাসিন্দা কলেজ ছাত্র মামুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের রূপাতলী হাউজিং এলাকা থেকে হরতালের পক্ষে মিছিলের চেষ্টাকালে ৩ যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী কোতোয়ালি ও এয়ারপোর্ট থানা পুলিশ যৌথভাবে শিবির নেতাদের সন্ধানে বাবুল শরীফের মালিকানাধীন ভবন দুটিতে তল্লাশি চালায়। ছাত্র পরিচয়ে শিবির নেতারা এ বাসাটি ভাড়া থাকতো।

তবে সংশ্লিষ্ট কাউকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি বলে পুলিশ সূত্র জানায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী