নড়াইলে শিক্ষককে মারধর: আসামিদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

নড়াইল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ০৪:৩৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ০৪:৩৬

মানববন্ধন চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের স্কুলশিক্ষক মনি কুমার বিশ্বাসকে মারধরের অভিযোগে দায়ের মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়  মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সিকদার আব্দুল জলিল, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সিডি  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সহকারী শিক্ষক সুজিত কুমার ভদ্র প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

মামলার বিবরণ ও স্কুলশিক্ষকের পরিবার সূত্রে জানা গেছে, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে লাহুড়িয়া ইউপি সদস্য আকবর হোসেনসহ তার অনুসারীরা গত ২ অক্টোবর রাতে লাহুড়িয়ার মনিরুল মোল্যার বাড়ির পুকুরপাড়ে মারধর করে। এসময় চাপের মুখে দুর্বৃত্তদের ৫০ হাজার টাকা দেয় মনি কুমারের পরিবার। পরে আরও সাড়ে চার লাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অভিযুক্তরা। এদিকে, মারধরে অসুস্থ মনি কুমারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় ৬ অক্টোবর রাতে আহত শিক্ষক মনি কুমারের স্ত্রী বাদী হয়ে লাহুড়িয়া ইউপি মেম্বর আকবর হোসেনসহ ছয় জনের নামে মামলা দায়ের করেছেন। মামলার আসামি রবিউল মোল্যাকে গত শনিবার গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী