ঘোষণা দিয়ে দুই বন্ধুর ‘আত্মহত্যা’, পরিবারের কাছে লাশ হস্তান্তর

নাটোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ০৩:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ০৫:১৩

নাটোর

নাটোরের সিংড়া উপজেলায় দুই স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ঘোষণা দিয়ে ইমন (১৩) ও নিশাত (১৩) নামের ওই দুই কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় ইমন ও নিশাতের লাশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত ইমন তাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আমিন হোসেনের ছেলে। আর নিশাত চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের মৃত বকুল প্রামাণিকের ছেলে। তারা দু’জনই সিংড়া উপজেলার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ইমন ও নিশাতের আত্মহত্যার ভিন্ন ভিন্ন কারণ জানা গেছে। কেউ বলছে, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক না পরে যাওয়ায় তাদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেন শিক্ষক। এ অভিমানে তারা আত্মহত্যা করেছে। আবার কেউ কেউ বলছে, প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যা করেছে।

হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি লাইব্রেরিয়ান তৌফিক পরশ জানান, আজ (রবিবার) দুপুরে বিদ্যালয়ে খবর আসে, ওই দুই ছাত্র পাশের একটি পুকুরপাড়ে কীটনাশক পান করে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এতে ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী তাদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে ইমনের মৃত্যু হয় ও চিকিৎসকদের পরামর্শে নিশাতকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিশাতও মারা যায়।

তিনিও জানান, ইমন ও নিশাত কীটনাশক পান করার আগেই তাদের সহপাঠীদের জানায়, তারা আত্মহত্যা করবে।

ওসি মনিরুল ইসলাম জানান, ইমন ও নিশাতের আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম