মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৪:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:৩৮

বিদ্যুৎস্পৃষ্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের সোয়াইব আলী (২২) ও মিছির আলী (১৫)।

স্থানীয়রা জানায়, দুবাই প্রবাসী মো. নজরুল হকের নির্মাণাধীন চার তলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তারার কাজের জন্য সেখানে বাঁশ স্থাপন করছিলেন নির্মাণ শ্রমিকেরা। কাঁচা বাঁশ বৈদ্যুতিক তারে লেগে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক আটকা পড়েন। তাকে বাঁচাতে গিয়ে আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী এসে কাঠ দিয়ে আঘাত করে ওই দুজনকে ছাড়িয়ে নেন। এরপর তাদের দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ভবনের মালিক দুবাই প্রবাসী মো. নজরুল হকের বড় ভাই মো. আজিজুল হক বলেন, ‘শ্রমিকদের অসাবধানতার কারণেই এ ঘটনা ঘটেছে। তারপরও নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ 

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোবারক হোসেন বাংলা ট্ব্র্রিবিউনকে বলেন, ‘ভবন মালিক বা ঠিকাদারের উচিত ছিলো কাজের আগে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা। তাহলে এ দুর্ঘটনা ঘটত না।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম