মানিকগঞ্জে কবর থেকে কৃষকের মরদেহ উত্তোলন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ২৩:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:২৯

 

মানিকগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারা যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর কবর থেকে এক কৃষকের মরদেহ উত্তোলন করা হয়েছে। তার নাম বারেক মিয়া।  সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশের সহায়তায় ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে পুলিশ। 

বারেক মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের জাগির দিঘুলিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন জানান, বাবা আব্দুর রশিদের সঙ্গে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ছিল বারেকের। সংসার জীবনে বারেক দুই কন্যা সন্তানের জনক থাকায় তাকে পৈত্রিক ওয়ারিশ থেকে বঞ্চিত করা হবে বলে কথিত ছিল।  এরপর চলতি বছরের ৩ জুলাই ধানক্ষেতের পাশের একটি মেশিন ঘরে বারেকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা।  পরে সামাজিকভাবে মীমাংসা করে ওই মরদেহটি দাফন করা হয়। তখন আব্দুর রশিদ তার ছেলে বারেকের প্রাপ্য ৭২ শতাংশ জমি ছেলের বউ সেলিনা বেগমকে দলিল করে দিয়ে দেন।

এসআই আনোয়ার হোসেন ও ইউপি সদস্য মোতালেব হোসেন জানান, এর কিছু দিন পর জোরপূর্বক ৭২ শতাংশ জমি চক্রান্ত করে নেওয়া হয়েছে উল্লেখ করে জমিগুলোর দলিল বাতিলের মামলা করেন আব্দুর রশিদ। এরপর শ্বশুরের দায়ের করা জমির দলিল বাতিল মামলা সংশ্লিষ্ট কাগজ কোর্ট থেকে বারেকের স্ত্রী সেলিনা বেগমের কাছে যায়।  এরপর  সেলিনা বেগম তার স্বামী বারেক মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি