চমেক থেকে ৪৭ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে ফেরত

চট্টগ্রাম ব্যুরো
১৭ অক্টোবর ২০১৭, ২০:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:৩৩

রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৬ জন রোহিঙ্গাসহ মোট ৪৭ জনকে উখিয়ায় ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে একটি বাসে করে তাদের ক্যাম্পে পাঠানো হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৬ জন রোহিঙ্গাকে ছাড়পত্র দেওয়া হয়। তাদের আজ (মঙ্গলবার) বিকালে একটি বাসে করে উখিয়ায় ক্যাম্পে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ পাহারায় ওই বাসে করে মোট ৪৭ জনকে উখিয়ায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। বাকি ৩১ জন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোহিঙ্গাদের আত্মীয়-স্বজন, যারা রোগীর অ্যাটেনডেন্ট হিসেবে হাসপাতালে ছিলেন। অন্য তিন জনের মধ্যে একজনকে কর্ণফুলী থানা পুলিশ আটক করে এবং অন্য দুই জনকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে। ’

আলাউদ্দিন তালুকদার বলেন, ‘হাসপাতালে আরও ৪৬ রোহিঙ্গা চিকিৎসাধীন রয়েছেন। যারা গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে বিভিন্ন ওর্য়াডে চিকিৎসা নিচ্ছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম