পিরোজপুরে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ২৩:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২৩:৫১

আদালত

পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় রনি সাহা (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রনি সাহা পিরোজপুর শহরের রাজারহাট এলাকার মৃত গৌরঙ্গ লাল সাহার ছেলে।

আদালত সূত্র জানায়, র‌্যাব-৮ এর সদস্যরা পিরোজপুর শহরের শহীদ ভাগিরথী চত্বর এলাকা থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল রনি সাহাকে ১১৯ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ঈসমাইল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় রনি সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক রনি সাহাকে এ দণ্ড দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম