ইলিশ শিকার: বরিশালে নৌ পুলিশের অভিযানে ১৮ জেলে আটক

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০২:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০২:০৪

বরিশালে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলে আটক

ইলিশ শিকারের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল সদর নৌ পুলিশ ও জেলা মৎস্য বিভাগ যৌথভাবে বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালায়। এসময় দুই মন জাটকাসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জাটকা ইলিশগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

আটককৃত জেলেদের অনেকে জানান, ১৮ দিন ধরে ইলশ শিকার না করলেও তারা কোনও সরকারি সাহায্য পাননি। জেল-জরিমানার কথা জেনেও পরিবারের খাবার সংগ্রহ করতে ও দাদনের টাকা পরিশোধ করার জন্য বাধ্য হয়ে নদীতে নামতে হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান