নারায়ণগঞ্জে প্রত্যক্ষ করের পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৪:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৫:৫৪

অর্থ আইনে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ‘অর্থ আইন ২০১৭’-এর মাধ্যমে প্রত্যক্ষ করে যুক্ত পরিবর্তন নিয়ে ব্যবসায়ী, করদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ কর অঞ্চল ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ‘কর নিয়ে ভীতি দূর করতেই কর আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে আগামী ১ নভেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য কর মেলায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের উদ্যোগেই কর দিতে আগ্রহী হবে।’
আলোচনা সভায় উপস্থিত করদাতা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা সভার শুরুতে উপস্থিত করদাতা, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সামনে ‘অর্থ আইন ২০১৭’-এর বিভিন্ন দিক তুলে ধরেন আপিলাত ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক। পরে ব্যবসায়ীরা প্রত্যক্ষ কর দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে আইনে পরির্বতন আনা হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করেন। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসায়ীদের এসব প্রশ্নের উত্তর দেন।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার এ কে এম শামসুজ্জামান, পল্লব কুমার দেব, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘কর দিলে দেশের অর্থনীতির চাকা আরও বেশি সচল হবে। দেশ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাবে, সরকারের ভিশন বাস্তবায়ন হবে।’ এসময় দেশের সামর্থ্যবান প্রতিটি মানুষকে কর দেওয়ার আহ্বান জানান তিনি।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম