সাগরে নিম্নচাপ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ সার্ভিস বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৮:২০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৮:৩২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট (ছবি: বাংলা ট্রিবিউন) সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (২০ অক্টোবর) দুপুর থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের লঞ্চ সার্ভিস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের নৌ-ট্রাফিক অফিসার ফরিদ হোসেন লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বাতাসের কারণে নদীপথে বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। দুপুরের পর পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে ওই কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আগামীকাল সকাল নাগাদ লঞ্চ চলাচল চালুর সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বৃষ্টির কারণে ফেরিঘাটে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উভয় পাড়ে ফেরিপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহন আটকে আছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়া যাত্রীরা বিকল্প হিসেবে ফেরিতে যাতায়াত করছেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম