প্রশিক্ষণ নিতে বাংলাদেশে বিএসএফ প্রতিনিধি দল

বেনাপোল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৭:০০আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:০২

বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৪৯ বিজিবির অধিনায়ক

সীমান্ত নিরাপত্তার জন্য ‘বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’ নামে উন্নত প্রশিক্ষণে অংশ নিতে ২৬ সদস্যের একটি বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহব্যাপী বিজিবি-বিএসএফ যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।   

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ‘দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে’।  বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের বর্ডার ফোর্স সিকিউরিটির ডিসি প্রদীপ কুমার নাথ। তার সঙ্গে ৯ জন অফিসারসহ মোট ২৬ জনের একটি প্রতিনিধি দল রয়েছে। 

২৬ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যানস পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিজিবি সূত্রে জানা যায়,সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল ব্যবস্থাকে আরও উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এতে অংশ নিতে বিএসএফ’র ২৬ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধের ব্যাপারে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

দুই সপ্তাহব্যাপী এ যৌথ প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে ভারত ফিরে যাবে। 

/এসকেবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী