পরীক্ষা শেষ না হতেই পাসের হার জানালেন প্রধান শিক্ষক!

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ০৮:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০৮:০৩

পরীক্ষা শেষ না হতেই পাসের হার জানালেন প্রধান শিক্ষক! কুষ্টিয়ার সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনি পরীক্ষা শেষ না হতেই পাসের হার জানিয়ে অভিভাবকদের কাছে চিঠি দিয়েছেন প্রধান শিক্ষক। গত বুধবার পরীক্ষার সময় কর্তব্যরত শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘সম্মানিত সুধী, অত্যন্ত হতাশার সঙ্গে জানানো যাচ্ছে যে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফলাফল যাচাই করার পর পড়ালেখায় আশানুরুপ অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তাদের নির্বাচনি পরীক্ষায় পাসের হার মাত্র ১৫ শতাংশ। তাই ওই শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আগামী ৫ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ আহ্বান করা হয়েছে।’

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে পাসের হার প্রকাশের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে কোনও ফল প্রকাশ হয়নি। আর কে আছে যে পরীক্ষা শেষ না হতেই ফল প্রকাশ করেন।’

তবে তিনি ১৪/১৫ জন ছাড়া সবাই গণিত এবং ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন বলে স্বীকার করেন।

প্রসঙ্গত, এই বিদ্যালয়ের ১০৫ জন নিয়মিত ও ১১ জন অনিয়মিত শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন:
মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ৩০ সেকেন্ড সিগন্যাল পর্যাপ্ত নয়

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি