খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন ফেনীর ১৫ নেতা, বাকিরা ক্ষুব্ধ

ফেনী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৭:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৭:১২

ফেনীতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। ছবি: সালমান তারেক শাকিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ফেনী জেলা বিএনপি ও এর সাত অঙ্গ সংগঠনের ১৫ নেতা। শনিবার (২৮ অক্টোবর) বিকালে ফেনী সার্কিট হাউজে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন। এদিকে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে আসা বিএনপির জেলা পর্যায়ের নেতারা। একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সাক্ষাতের অনুমতি না পাওয়া ফেনী জেলার অধিকাংশ নেতা।

এ ব্যাপারে ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনের অনভিপ্রেত হস্তক্ষেপের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকাল থেকে অপেক্ষা করছি। এখন এই শেষ সময়ে (বিকাল ৫টা) নেত্রীর সঙ্গে দেখা করতে পারবো না বলে জানলাম। এটি দুঃখজনক ও নিন্দনীয়।'

প্রশাসনের এ ধরনের হস্তক্ষেপে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষার পরও দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে না দেওয়াটা রহস্যজনক।’ বিষয়টিকে তিনি ‘রাজনৈতিক হয়রানি’ বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের অনুপ্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান